Terms & Conditions
শর্তাবলি
টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার বোর্ড অফ চুনারুঘাট – মাধবপুর‑এ ভর্তি, প্রশিক্ষণ ও সেবা গ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি প্রযোজ্য।
১। ভর্তি ও নিবন্ধন
- ● শিক্ষার্থীকে সঠিক তথ্য দিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে হবে।
- ● ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিল হতে পারে।
- ● নিবন্ধন নম্বর ও পরিচয়পত্র শিক্ষার্থীর নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে।
২। ক্লাস ও উপস্থিতি
- ● নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
- ● ন্যূনতম উপস্থিতির হার প্রতিষ্ঠানের নীতিমালা অনুয়ায়ী বজায় রাখতে হবে।
- ● অনুপস্থিতির কারণে কোর্সে পিছিয়ে পড়লে প্রতিষ্ঠান দায়ী থাকবে না।
৩। প্রশিক্ষণ ও মূল্যায়ন
- ● কোর্স অনুয়ায়ী তাত্ত্বিক ও ব্যবহারিক মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে।
- ● নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সার্টিফিকেট প্রদান করা হবে।
- ● ফলাফল প্রতিষ্ঠানের মূল্যায়ন নীতিমালা অনুয়ায়ী চূড়ান্ত বলে গণ্য হবে।
৪। আচরণবিধি
- ● শিক্ষক, স্টাফ ও সহপাঠীদের প্রতি সম্মান বজায় রাখতে হবে।
- ● প্রতিষ্ঠানের সম্পদ ও সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করতে হবে।
- ● অসদাচরণ, বিশৃংখলা বা ক্ষতিকর কার্যকলাপে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
৫। ফি ও অর্থপ্রদান
- ● নির্ধারিত কোর্স ফি সময়মতো পরিশোধ করতে হবে।
- ● বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা অনুয়ায়ী ছাড় দেওয়া যেতে পারে।
- ● ফি ফেরতের নিয়ম প্রতিষ্ঠান নির্ধারণ করবে।
৬। সার্টিফিকেট ও যাচাই
- ● কোর্স সম্পন্ন ও পরীক্ষায় উত্তীর্ণ হলে সার্টিফিকেট প্রদান করা হবে।
- ● রেজিস্ট্রেশন নম্বর ও কোর্স তথ্যের মাধ্যমে সার্টিফিকেট যাচাই করা যেতে পারে।
৭। দায়বদ্ধতা
- ● ব্যক্তিগত জিনিসপত্র হারানো বা ক্ষতির জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না।
- ● প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতিতে ক্লাস/পরীক্ষা পরিবর্তন হতে পারে।
৮। নীতিমালা পরিবর্তন
- ● প্রতিষ্ঠান প্রয়োজনে এই শর্তাবলি পরিবর্তন বা হালনাগাদ করতে পারবে।
যোগাযোগ:
টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড রিসার্চ সেন্টার বোর্ড অফ চুনারুঘাট – মাধবপুর
অফিস: দুর্গাপুর বাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
হেল্পলাইন: ০১৩২৪–৪৪০০৯৫
প্রতিষ্ঠানের শৃঙ্ডলা, মান ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কাম্য।