আমাদের পথচলা ও লক্ষ্য
আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি কারণ আমাদের বিশ্বাস—প্রতিটি তরুণের মধ্যেই সম্ভাবনা আছে, শুধু সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সুযোগের প্রয়োজন। চুনারুঘাট–মাধবপুরসহ আশপাশের অনেক তরুণ-তরুণী পড়াশোনা শেষ করেও কর্মসংস্থানের সুযোগ পায় না, আবার অনেকে দক্ষতা না থাকায় নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে না। এই বাস্তবতা থেকেই Technical Support & Research Centre Board of Chunarughat – Madhabpur প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
আমাদের লক্ষ্যসমূহ:
- ✔ তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা
- ✔ বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা
- ✔ বেকারত্ব কমানো
- ✔ গ্রাম পর্যায়ে আধুনিক দক্ষতা পৌঁছে দেওয়া
- ✔ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা
"আমরা শুধু প্রশিক্ষণ দিই না—আমরা ভবিষ্যৎ গড়ে তুলি।"